Sale!

বেলা যায়

Original price was: 250 ৳ .Current price is: 200 ৳ .

  • পৃষ্ঠাসংখ্যা : ১২৮
  • প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২৩

    Description

    ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি জানালা খুলে আকাশের দিকে তাকিয়ে আছি। ধীরে ধীরে সন্ধ্যা নামছে। মেঘজুড়ে অস্তায়মান সূর্যের লালিমা আরো বিস্তৃত হয়ে আকাশের বুকে ছড়িয়ে পড়ছে। দূরের আকাশে কিছু চিল উড়ছে। প্রতিটা চিল বড় নিঃসঙ্গ, বড় একা। চিলগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার চোখ ভিজে উঠলো। নিজেকেও এই উড়ন্ত চিলগুলোর মতো বড় নিঃসঙ্গ মনে হতে লাগলো। আমি জানালার পাশ থেকে উঠে এলাম। এখন আর আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে না। আকাশ আমার খুব প্রিয়। কিন্তু মাঝে মাঝে এই প্রিয় আকাশের দিকে তাকালেও প্রবল বিষণ্ণতায় মন আচ্ছন্ন হয়ে যায়। তখন আর কিছুই ভালো লাগে না। এতো সুন্দর এই পৃথিবীকেও তখন অসহ্য লাগে। কিছুতেই বাঁচতে ইচ্ছা করে না। আমার বান্ধবীরা বলে আমি নাকি বুকভরা অভিমান নিয়ে জন্মেছি। তারা হয়তো ঠিকই বলে। মেয়ে হয়ে জন্মেছি আর অভিমান থাকবে না তা কী করে হয়? আমি জানালার পাশ থেকে উঠে এসে ঘরের দরজা বন্ধ করে দিলাম। আমার যখন খুব বেশি মনখারাপ হয় তখন আমি ঘরের দরজা বন্ধ করে একা বসে থাকি। কখনো একা একা নিশ্চুপ হয়ে বসে থাকি আবার কখনো মুখে বালিশ চাপা দিয়ে কান্নাকাটি করি। দরজার বাইরে থেকে কেউ কিছু শুনতে পায় না। কেউ আমাকে ডাকাডাকিও করে না। এই বাড়িতে আমাকে ডাকার মতো কেউ নেই। শুধু এই বাড়িতেই না, এই পৃথিবীতেই আমাকে ডাকার মতো কেউ নেই।

    বেলা যায়বেলা যায়
    Original price was: 250 ৳ .Current price is: 200 ৳ .